Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

শিশুফুল

প্রভাত না হ’তে আমরা ঝরিয়া পড়ি,
ফুটিয়া উঠিতে ফুরায় মোদের আয়ু,
ননীর পুতুল—হিমের পরশে মরি
বহে যবে হায় প্রথম শীতের বায়ু।

লাখে লাখে লাখে আমরা ঝরিয়া যাই,
পুলক-পেলব দুধে-ধোয়া শিশু ফুল;
মৃদু সৌরভে হৃদয় ভরিয়া যাই,
শিশির-সজল স্মিরিতির সমতুল!

গণনায় কারো আসি নে আমরা কভু,
স্মরণের পটে থাকি নে অধিকক্ষণ;
অকালে লুপ্ত শিশুদের মত তবু
অশ্রু সুরভি আমাদের এ জীবন!

উৎস: ফুলের ফসল (১৯১১) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *