Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

শেফালি

যখন তিমিরে ভাঁটা পড়ে আসে জেগে জেগে ওঠে ডাঙা,
উষার ছবিটি বুকে ধরি’ যবে মেঘের মুকুর রাঙা;
সুপ্ত শিশুর হাসি সম যবে প্রভাতের সরোবরে
প্রথম-আলোক-পরশ-পুলকে মৃদু লেখা সঞ্চরে,
তখনি আমরা ঝরি,—
শরতের নব শিশিরের সনে ঘন তৃণ বন ‘পরি।

নামি গো নীরবে একে একে, যবে তারা ঝরে যায় নভে,
ভ’রে তুলি বন মৃদুল পবন সুকুমার সৌরভে।
থেকে থেকে মোরা ঝরে ঝরে পড়ি শরতের ফুলঝুরি
বিথারি’ অমল ধবল পক্ষ, অরুণ-বদন হুরী।
মোরা সবে ছোটো ছোটো
অরুণ-পূর্ব্ব অমল-প্রকাশ শারদ দিনের ‘ফোটো’!

উৎস: ফুলের ফসল (১৯১১) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *