Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

সায়াহ্ন

হে পান্থ কোথায় যাও কোন্ দূর দেশে
কার আশে? সে কি তোমা করিছে আহ্বান!
সম্মুখে তামসী নিশা রাক্ষসার বেশে,
শোন নাকি চারিদিকে মরণের তান!
সে তোমারে—ওহে পান্থ হাসি মুখে এসে,
সে তোমারে ছলে বলে গ্রাসিবে এখনি!
যে’ওনা একাকী পান্থ সে দূর বিদেশে,
ফিরে এস, ওহে পান্থ ফিরে এস তুমি!
এ ক্ষুদ্র জীবন ল’য়ে কেন এত আশা,
জান না কি এ জগত নিশার স্বপন!
মায়া মরীচিকা প্রায় স্নেহ ভালবাসা,
জীবনের পাছে অই রয়েছে মরণ!
হে পান্থ হেথায় শুধু আঁধারের স্তর;
মৃত্যুর উপরে মৃত্যু, মৃত্যু তার পর!

উৎস: অশ্রু-মালা (১৯১৪) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *