যখন তিমিরে ভাঁটা পড়ে আসে জেগে জেগে ওঠে ডাঙা,
উষার ছবিটি বুকে ধরি’ যবে মেঘের মুকুর রাঙা;
সুপ্ত শিশুর হাসি সম যবে প্রভাতের সরোবরে
প্রথম-আলোক-পরশ-পুলকে মৃদু লেখা সঞ্চরে,
তখনি আমরা ঝরি,—
শরতের নব শিশিরের সনে ঘন তৃণ বন ‘পরি।
নামি গো নীরবে একে একে, যবে তারা ঝরে যায় নভে,
ভ’রে তুলি বন মৃদুল পবন সুকুমার সৌরভে।
থেকে থেকে মোরা ঝরে ঝরে পড়ি শরতের ফুলঝুরি
বিথারি’ অমল ধবল পক্ষ, অরুণ-বদন হুরী।
মোরা সবে ছোটো ছোটো
অরুণ-পূর্ব্ব অমল-প্রকাশ শারদ দিনের ‘ফোটো’!
Bengali · বাংলা
Related poems
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, চতুর্থ প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classicsমীর মশাররফ হোসেন
বিয়ে বাড়ির মজা – সুকান্ত ভট্টাচার্যBengali Classicsসুকান্ত ভট্টাচার্য
সায়াহ্ন – কায়কোবাদBengali Classicsকায়কোবাদ
আলোকে – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়
থাম্ অশ্রু থাম্ – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়
চম্পা – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classicsসত্যেন্দ্রনাথ দত্ত





