হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;—
তা সবে, (অবোধ আমি) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি!
কাটাইনু বহুদিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরণ্যে বরি;—
কেলিনু শৈবলে, ভুলি কমল-কানন।
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে,—
“ওরে বাছা, গৃহে তব রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে।”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥
Bengali · বাংলা
Related poems
বিয়ে বাড়ির মজা – সুকান্ত ভট্টাচার্যBengali Classicsসুকান্ত ভট্টাচার্য
কাবুলিওয়ালা – রবীন্দ্রনাথ ঠাকুরBengali Classicsরবীন্দ্রনাথ ঠাকুর
একা — “কে গায় ওই?” – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classicsবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শিশুফুল – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classicsসত্যেন্দ্রনাথ দত্ত
জীবন-বিনিময় – গোলাম মোস্তফাBengali Classicsগোলাম মোস্তফা
জিজ্ঞাসা – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়





