পুষ্পবিরচিত পথে ভ্রমিনু, কোথায় সুখ?
সেবিনু বিশ্রাম সুধা, তবু ঘোচেনা অসুখ।
কল্পনা মলয়াচলে, প্রমোদ নিকুঞ্জতলে
কেন ঘুম ভেঙ্গে গেল, চমকি উঠিল বুক?
“জীবন কিসের তরে?” কেঁদে জিজ্ঞাসিছে প্রাণ,
নীরব কল্পনা আজি, করে না উত্তর দান।
চুম্বিয়া সহস্র ফুল বহে বায়ু, অলিকুল
ঝাঁকে ঝাঁকে গুঞ্জরিছে, নদী গাহে মৃদু গান।
আবার ঘুমাব বলে মুদিলাম আঁখিদ্বয়,
আসিলনা সুপ্তি মম, চিত্ত যে তরঙ্গময়;
যত চাহি ভুলিবারে, জীবন কিসের তরে
নারিনু ভুলিতে কথা, ফিরে ফিরে মনে হয়।
Bengali · বাংলা
Related poems
আবদুল্লাহ্: ষষ্ঠ পরিচ্ছেদ – কাজী ইমদাদুল হকBengali Classicsকাজী ইমদাদুল হক
সুচেতনা – জীবনানন্দ দাশBengali Classicsজীবনানন্দ দাশ
বোধ – জীবনানন্দ দাশBengali Classicsজীবনানন্দ দাশ
কাচের শিশি ও মে’টে সরা – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন
পান্তাবুড়ির কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীBengali Classicsউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
আমার মন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classicsবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়




