Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

কাচের শিশি ও মে’টে সরা

শিশি বলে, “মে’টে সরা, তুই শুধু মাটি,
নির্ম্মল আমার দেহ, স্বচ্ছ, পরিপাটি;
অনাদরে গৃহকোণে ফে’লে রাখে তোরে,
আমারে তুলিয়া রাখে কত যত্ন ক’রে!”
মেটে সরা কহে, “ভায়া, গর্ব্ব কর দূর,
হাত থেকে প’ড়ে গেলে দুজনাই চূর;
আরো এক কথা, ভাই, জেনে রে’খ খাঁটি,
আমি মাটি, তোমারও বুনিয়াদ মাটি!”

উৎস: অমৃত (১৯১০) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *