অংশবিশেষ · কুহু ও কেকা (১৯১২)
পাল্কী চলে!
পাল্কী চলে!
গগন-তলে
আগুণ জ্বলে!
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা!
ময়রা মুদি
চক্ষু মুদি
পাটায় ব’সে
দুলছে ক’সে!
দুধের চাঁছি
শুষছে মাছি,—
উড়ছে কতক
ভন্ ভনিয়ে।—
আস্ছে কারা
হন্ হনিয়ে?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক দু’পুরে
ধায় হাটুরে!
কুকুর গুলো
শুঁকছে ধূলো,—
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।
ঢুক্ছে গরু
দোকান-ঘরে,
আমের গন্ধে
আমোদ করে!
পাল্কী চলে,
পাল্কী চলে—
দুল্কি চালে
নৃত্য তালে!
Bengali · বাংলা
Related poems
আবদুল্লাহ্: চতুর্থ পরিচ্ছেদ – কাজী ইমদাদুল হকBengali Classicsকাজী ইমদাদুল হক
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, সপ্তম প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classicsমীর মশাররফ হোসেন
নির্ব্বাণ – কামিনী রায়Bengali Classicsকামিনী রায়
পতঙ্গ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classicsবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আবদুল্লাহ্: দশম পরিচ্ছেদ – কাজী ইমদাদুল হকBengali Classicsকাজী ইমদাদুল হক
সখা – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন





