নীরব পৃথিবী,
সারা পৃথিবী আজকে নীরব, নিস্তব্ধ।
আকাশের চাঁদ যেন খসে পড়েছে,
সে ভয়ে নয়, রোষে কেঁদেছে।
আজ সারা পৃথিবী যেন
সর্প হয়ে ফুলেছে।
এমন কোনো দেশ নেই পৃথিবীতে,
সেই দেশের এমন কোনো রেডিও নেই,
সাদ্দামের আলাপ সেখানে নেই।
সকল জাতের, সকল লোকের, সকল রেডিওতে,
সকল ভাষায়,
সকলের যেন আপন সাদ্দাম।
আমেরিকাকে দিচ্ছে তিক্ত ভাষায়,
পৃথিবীর সকল জাতির ভাষায়,
সকল লোকের সকল আশায়,
সকল টিভি চ্যানেল, সকল জায়গায়,
আমেরিকাকে কটুক্তি, জঘন্য ভাষায়।