আর কিছু দিন বাঁচতে দে রে,
আর কিছু দিন বাঁচতে দে!
জন্মসত্ত্ব অধিকার পেয়ে,
ভ্রাতৃমিলে বেঁচে আছি।
উস্কানিতে আগুন জ্বলে,
শান্তির জায়গায় অশান্তি এসে
মানব সমাজটা নষ্ট করে ফেলে।
আর কিছু দিন বাঁচতে দে রে,
দেশ তো দেশ, মাটিও তো মাটি।
কত লোক যে আসছে, গেছে,
এই মাটিতে কত ধর্ম বিলীন হয়েছে।
আর কিছু দিন বাঁচতে দে রে,
আর কিছু দিন বাঁচতে দে।
তোদের পরে আবার আসবে
নতুন করে আর এক ধর্ম।
তাদের চলা, তাদের খাওয়া,
আলাদা থাকবে কাজকর্ম।
সেদিন কিন্তু তোরা থাকবি না,
তোদের হয়ে বলবে কে?
আর কিছু দিন বাঁচতে দে রে,
আর কিছু দিন বাঁচতে দে।