মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তু’লে নেরে ভাই;
দীন-দুখিনী মা যে তোদের
তার বেশি আর সাধ্য নাই।
ঐ মোটা সুতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দে’খ্তে পাই;
আমরা, এমনি পাষাণ, তাই ফে’লে ঐ
পরের দোরে ভিক্ষা চাই।
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই;
তবু, তাই বে’চে কাচ, সাবান, মোজা,
কি’নে কল্লি ঘর বোঝাই।
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক’রব ভাই;
পরের জিনিস কিন্বো না, যদি
মা’য়ের ঘরের জিনিস পাই।
Bengali · বাংলা
Related poems
জাগরণ – কামিনী রায়Bengali Classics
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, নবম প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classics
শরতের প্রতি – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classics
করবী – সত্যেন্দ্রনাথ দত্তBengali Classics
পতঙ্গ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classics
বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, একাদশ প্রবাহ (অংশ) – মীর মশাররফ হোসেনBengali Classics




