Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...
← বাংলা ক্লাসিকউপন্যাসের অংশ

বিষাদ-সিন্ধু: মহরম পর্ব, প্রথম প্রবাহ (অংশ) — এজিদের উত্তর

অংশবিশেষ · বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)

এজিদ্ করজোড়ে বলিতে লাগিলেন, “পিতঃ! আমার দুঃখ অনন্ত। এ দুঃখের সীমা নাই, উপশমের উপায় নাই। আমি নিরুপায় হইয়াই জগতের আশা হইতে একেবারে বহুদূরে দাঁড়াইয়া আছি। আমার বিষয়-বিভব, ধনজন, ক্ষমতা, সমস্তই অতুল তাহা আমি জানি। আমি অবোধ নই; কিন্তু আমার অন্তর যে মোহিনী-মূর্ত্তির সুতীক্ষ্ণ নয়ন-বাণে বিদ্ধ হইতেছে, সে বেদনার উপশম নাই। পিতঃ! সে বেদনার প্রতিকারের উপায় নাই। যদি থাকিত, তবে বলিতাম। আর বলিতে পারি না। এতদিন অতি গোপনে মনে মনে রাখিয়াছিলাম, আজ আপনার আজ্ঞা শিরোধার্য্য করিয়া মনের কথা যতদূর সাধ্য বলিলাম। আর বলিবার সাধ্য নাই। হয় দেখিবেন, না হয় শুনিবেন,—এজিদ্ বিষপান করিয়া যেখানে শোকতাপের নাম নাই, প্রণয়ে হতাশা নাই, অভাব নাই এবং আশা নাই, এমন কোন নির্জন স্থানে এই পাপময় দেহ রাখিয়া সেই পবিত্রধামে চলিয়া গিয়াছে। আর অধিক বলিতে পারিতেছি না, ক্ষমা করিবেন।”

উৎস: বিষাদ-সিন্ধু (মহরম পর্ব) (১৮৮৫–১৮৯১) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৮৮৫–১৮৯১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, নবম প্রবাহ (অংশ)দামেস্ক রাজপুরীমধ্যে পুরবাসিগণ, দাসদাসীগণ, মহা ব্যতিব্যস্ত। সকলেই বিষাদিত। মাবিয়ার জীবন সংশয়, বাক্‌রোধ হইয়…বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, তৃতীয় প্রবাহ (অংশ)এজিদের শিরায় শিরায়, শোণিতবিন্দুর প্রতি পরমাণু অংশে, প্রতি শ্বাস-প্রশ্বাসে, শয়নে-স্বপ্নে, জয়নাব লাভের চিন্…বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, দ্বিতীয় প্রবাহ (অংশ)মহারাজের সহিত মহিষীর পরামর্শ হইল। এজিদ্ও কথার সূত্র পাইয়া তাহাতে নানাপ্রকার শাখা-প্রশাখা বাহির করিয়া বিশেষ …বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, প্রথম প্রবাহ (অংশ) — পুত্রের প্রতি মাবিয়া“তুমি আমার একমাত্র পুত্র। এই অতুল বিভব, সুবিস্তৃত রাজ্য এবং অসংখ্য সৈন্যসামন্ত সকলই তোমার। দামেস্করাজমুকুট অচ…বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, দ্বাদশ প্রবাহ (অংশ)ঋণের শেষ, অগ্নির শেষ, ব্যাধির শেষ, শত্রুর শেষ থাকিলে ভবিষ্যতে মহাবিপদ। পুনরায় তাহা বর্ধিত হইলে আর শেষ করা যা…বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →উপন্যাসের অংশবিষাদ-সিন্ধু: মহরম পর্ব, একাদশ প্রবাহ (অংশ)মদিনাবাসীরা কিছুদিন এজিদের পত্র লইয়া বিশেষ আলোচনা করিলেন। সর্বসাধারণের অন্তরেই এজিদের পত্রের প্রতি ছত্র, প্র…বিষাদ-সিন্ধু (মহরম পর্ব)পড়ুন →
মীর মশাররফ হোসেন — লেখকের পাতা →