আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরাণসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি, হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরাণসখা বন্ধু হে আমার!
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে,
গহন কোন্ বনের ধারে,
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার,
পরাণসখা বন্ধু হে আমার!
Bengali · বাংলা
Related poems
অতিথি – কায়কোবাদBengali Classicsকায়কোবাদ
তোমারি – রজনীকান্ত সেনBengali Classicsরজনীকান্ত সেন
কুঁজো বুড়ির কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরীBengali Classicsউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
মনুষ্য ফল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Bengali Classicsবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অবরোধ-বাসিনী: দশ – রোকেয়া সাখাওয়াত হোসেনBengali Classicsরোকেয়া সাখাওয়াত হোসেন
ভালবাসা – কায়কোবাদBengali Classicsকায়কোবাদ





