Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

চিল

পথ চলতে চলতে হঠাৎ দেখলাম:
ফুটপাতে এক মরা চিল!

চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে।
অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে
লুণ্ঠনের অবাধ উপনিবেশ;
যার শ্যেনদৃষ্টিতে কেবল ছিল
তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি—
তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প’ড়ে।

গম্বুজশিখরে বাস করত এই চিল,
নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চীৎকারে;
হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে—
অনেককে ছাড়িয়ে; একক:
পৃথিবী থেকে অনেক, অনেক উঁচুতে।

অনেকে আজ নিরাপদ;
নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য-হাতে ত্রস্ত পথচারী,
নিরাপদ—কারণ আজ সে মৃত।
আজ আর কেউ নেই ছোঁ মারার,
ওরই ফেলে-দেওয়া উচ্ছিষ্টের মতো
ও পড়ে রইল ফুটপাতে,
শুক্‌নো, শীতল, বিকৃত দেহে।

হাতে যাদের ছিল প্রাণধারণের খাদ্য
বুকের কাছে সযত্নে চেপে ধরা—
তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে;
নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে
আকাশচ্যুত এক উদ্ধত চিলকে॥

উৎস: ছাড়পত্র (১৯৪৮) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯৪৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

কবিতাহে মহাজীবনহে মহাজীবন, আর এ কাব্য নয়ছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতারানাররানার ছুটেছে তাই ঝুম ঝুম্ ঘণ্টা বাজছে রাতেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাপ্রার্থীহে সূর্য! শীতের সূর্য!ছাড়পত্রপড়ুন →কবিতাঅতি কিশোরের ছড়াতোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি,মিঠেকড়াপড়ুন →কবিতাছাড়পত্রযে শিশু ভূমিষ্ঠ হ’লো আজ রাত্রেছাড়পত্র (প্রথম প্রকাশ আষাঢ় ১৩৫৪ / ১৯৪৭; পাঠ: সারস্বত লাইব্রেরী, পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৬২)পড়ুন →কবিতাএকটি মোরগের কাহিনীএকটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলছাড়পত্রপড়ুন →
সুকান্ত ভট্টাচার্য — লেখকের পাতা →