Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

বন্দে মাতরম্

বন্দে মাতরম্।
সুজলাং সুফলাং
মলয়জশীতলাং
শস্যশ্যামলাং
মাতরম্।
শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং সুমধুরভাষিণীম্
সুখদাং বরদাং মাতরম্॥
সপ্তকোটীকণ্ঠকলকলনিনাদকরালে
দ্বিসপ্তকোটীভুজৈর্ধৃতখর-করবালে,
অবলা কেন মা এত বলে।
বহুবলধারিণীং
নমামি তারিণীং
রিপুদলবারিণীং
মাতরম্।
তুমি বিদ্যা তুমি ধর্ম
তুমি হৃদি তুমি মর্ম
ত্বং হি প্রাণাঃ শরীরে।
বাহুতে তুমি মা শক্তি
হৃদয়ে তুমি মা ভক্তি
তোমারই প্রতিমা গড়ি
মন্দিরে মন্দিরে।

ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
কমলা কমল-দলবিহারিণী
বাণী বিদ্যাদায়িনী
নমামি ত্বাং
নমামি কমলাম্
অমলাং অতুলাম্
সুজলাং সুফলাম্
মাতরম্
বন্দে মাতরম্
শ্যামালাং সরলাং
সুস্মিতাং ভূষিতাম্
ধরনীং ভরণীম্
মাতরম্।

উৎস: আনন্দমঠ (প্রথম খণ্ড, দশম পরিচ্ছেদ) (১৮৮২) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৮৮২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

প্রবন্ধএকা — “কে গায় ওই?”“কে গায় ওই?“কমলাকান্তের দপ্তর (কমলাকান্ত)পড়ুন →প্রবন্ধআমার মনআমার মন কোথায় গেল? কে লইল? কই, যেখানে আমার মন ছিল, সেখানে ত নাই। যেখানে রাখিয়াছিলাম, সেখানে নাই। কে চুরি কর…কমলাকান্তের দপ্তর (কমলাকান্ত)পড়ুন →উপন্যাসের অংশকপালকুণ্ডলা: সমুদ্রতটে (অংশ)“——————যোগপ্রভাবো ন চ লক্ষ্যতে তে।কপালকুণ্ডলাপড়ুন →প্রবন্ধমনুষ্য ফলআফিমের একটু বেশী মাত্রা চড়াইলে, আমার বোধ হয়, মনুষ্য সকল ফল বিশেষ—মায়াবৃন্তে সংসার-বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে,…কমলাকান্তের দপ্তর (কমলাকান্ত)পড়ুন →প্রবন্ধচন্দ্রালোকেএই তৃণ-শপ-শোভিত হরিৎক্ষেত্রে, এই কলবাহিনী ভাগীরথী-তীরে, এই স্ফুটচন্দ্রীলোকে, আজি দপ্তরের ত্রীবৃদ্ধি, কলেবর-বৃ…কমলাকান্তের দপ্তর (কমলাকান্ত)পড়ুন →প্রবন্ধবিড়ালআমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে, ঝিমাইতেছিলাম। একটু মিট্, মিট্ করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে—দে…কমলাকান্তের দপ্তর (ত্রয়োদশ সংখ্যা), কমলাকান্তপড়ুন →
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় — লেখকের পাতা →