Skip to main content

The Poetic Land

TYPE AT LEAST 3 CHARACTERS TO SEARCH...

আমার মাথা নত করে দাও

আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ-ধূলার তলে।
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে।

নিজেরে করিতে গৌরব দান,
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে।
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে।
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে;
তোমারি ইচ্ছা কর হে পূর্ণ
আমার জীবন মাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরাণে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়-পদ্ম-দলে।
সকল অহঙ্কার হে আমার
ডুবাও চোখের জলে।

উৎস: গীতাঞ্জলি (১) (১৯১০) — পাঠটি দুটি স্বাধীন উৎসে মিলিয়ে নেওয়া হয়েছে।
প্রথম প্রকাশ: ১৯১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের আরও লেখা

গল্পছুটিবালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল; নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস…গল্পগুচ্ছপড়ুন →কবিতাচিত্ত যেথা ভয়শূন্যচিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,নৈবেদ্য (৭২)পড়ুন →কবিতাবীরপুরুষমনে করো, যেন বিদেশ ঘুরেশিশুপড়ুন →গল্পকাবুলিওয়ালাআমার পাঁচ বছর বয়সের ছোটো মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক…গল্পগুচ্ছপড়ুন →গানআমার সোনার বাংলাআমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।গীতবিতান (স্বদেশ, ১)পড়ুন →গল্পপোস্ট্‌মাস্টারপ্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্ট্‌মাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে…গল্পগুচ্ছ (প্রথম খণ্ড)পড়ুন →
রবীন্দ্রনাথ ঠাকুর — লেখকের পাতা →